, || - ||

বদলগাছীতে সড়ক পাকাকরণে নিম্নমান খোয়া ব্যবহার! জনগণের বাধায় কাজ স্থগিত!

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ-  নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ন-শালুককুড়ি খাদাইলহাট সড়ক (অর্থাৎ শালুককুড়ি হইতে ঝাড়ঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত) যাহার রোড কোড নং ১৬৪০৬৩০০৬ পাকাকরণে ৩নং ইটের বড় খোয়া ব্যবহার করায় স্থানীয় জনগণ বাধা প্রদান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ করায় কাজটি স্থগিত করা হয়েছে বলে উপজেলা প্রকৌশলী ও জনগণের ভাষ্যে জানা গেছে। ২০১৬-১৭ অর্থ বছর উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক ৬০৬০-৭০৬০ চেইন উক্ত সড়কটি পাকা করণের প্রকল্প গ্রহন করা হয়। প্রকল্পটির বিপরীতে চুক্তিমূল্য ৫০.১৭.০২১.৯০০/- টাকা বরাদ্দ করা হয় এবং ২০১৭ সালে ১৭ জুলাই টেন্ডার দাখিল করা হয় এবং ২০১৭ সালে ১৬ অক্টোবর কার্যাদেশ প্রদান করা হয়। গত জানুয়ারী মাসে প্রকল্পটির কাজ শুরু করা হয়। নিয়ম অনুযায়ী ৫০% বালু ৫০% ১নং ইটের খোয়া সংমিশ্রন করে সাব ব্যাচ করার কথা থাকলেও ৭৫-৮০ ভাগ বালু দিয়ে তার উপর ৩ ও ১ নং ইটের বড় বড় খোয়া ছিটিয়ে যথসাামন্য পানি দিয়ে রোলার করে সাব ব্যাচের কাজ সম্পন্ন করা হয়। এরপর ৩নং ইটের বড় বড় খোয়া দিয়ে এর উপর ১ নং ইটের র‌্যাবিশ দিয়ে রোলার করে ডব্লবিএম এর কাজ শেষ করে। এতে ঝাড়ঘরিয়া গ্রমবাসী নির্মান কাজে বাধা প্রদান সহ উপজেলা প্রকৌশলীর নিকট অভিযোগ করেন। সরজমিন তদন্তকালে ঝাড়ঘরিয়া গ্রামের আবুল কালাম, শ্রী অনিল চন্দ্র মন্ডল সহ গ্রামবাসী জানায় গ্রামবাসীর বাধার মুখে প্রায় ১ মাস থেকে প্রকল্পের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। ইথেন এন্টারপ্রাইজ, নওগাঁ টিকাদারী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী ইকবাল শাহরিয়ার কাজটি পান। স্থানীয় জনগণ বলেন মুল ঠিকাদার কাজ না করে জনৈক প্রান্ত সরকার কাজটি করেন। ইথেন এন্টারপ্রাইজ, নওগাঁ এর স্বত্তাধিকারী ইকবাল শাহরিয়ার এর সংগে মোবাইল ফোনে কথা বললে উক্ত প্রকল্পটির কাজ তার নয় এবং বদলগাছীতে চলমান কোন কাজ তার নেই বলে তিনি জানান। অপরদিকে এলাকাবাসী বলেন গত পহেলা জুন স্থানীয় এমপি মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম উক্ত প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর এমপি ঝাড়ঘরিয়া জামে মসজিদের নামাজ পড়তে গেলে ঐ গ্রামের আবুল কালাম সড়কটিতে ৩নং ইটের খোয়া ব্যবহারসহ অনিয়মের কথা তাকে অবগত করেন। বদলগাছী উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান এর সংগে মোবইল ফোনে কথা বললে তিনি বলেন ৩নং ইটের খোয়া ব্যবহার করার অভিযোগ পাওয়ার পর কাজটি তিনি স্থগিত রেখেছেন। ইথেন এন্টারপ্রাইজ, নওগাঁ টিকাদারী প্রতিষ্ঠান কাজটি পেয়েছে। তার কাগজ পত্র অফিসে রয়েছে।
বদলগাছীর বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীর বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গত বুধবার বিকাল ৩টার পর উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদ হল রুমে ২০১৮-১৯ অর্থ বছরে চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান কেটু বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উপর মোট ১২৯৭২৮৭৪/- টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করেন। চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান কেটু এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট আলোনায় বক্তব্য রাখেন সচিব আব্দুল হাকিম, ইউপি সদস্য মোঃ হেলালুজ্জামান, মোঃ ইয়াদ আলী, মোঃ হানিফ উদ্দীন, মোঃ শাহীন জামান সহ ইউপির সকল কর্মচারী ও বিভন্ন দপ্তরের কর্মকর্তা-কার্মচারীগণ। এছাড়া উদ্যোগক্তা মোঃ আলমগীর হোসেন বাদল, গ্রাম আদালত সহকারী মোছাঃ লিজা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মহশিন আলী, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ নজরুল ইসলাম প্রমূখ। এসময় এলাকার বিশিষ্ট ব্যবসায়ীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Please follow and like us: