মঙ্গলবার , ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বনভূমি মীরের ডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাগেরহাট জেলা সদরের রণভূমি আলিয়া মাদ্রাসায় বিএনপি নেতা খান মাজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম।

উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এসকেন্দার হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল (সাংবাদিক), শেখ মহিদুল ইসলাম, শ্রমিক দল নেতা সেলিম ভূঁইয়া, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশিদ, রাখালগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির আল মামুন টিপু, ছাত্রনেতা আরিফুল ইসলামসহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্থানীয় বিএনপি নেতা শেখ অলিউর রহমান।

Please follow and like us: