ঢাকা: উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের জনপ্রিয় সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানা বাংলাদেশের বন্যাদূর্গতদের মাঝে ত্রান বিতরন করেছে। ২০ জুলাই শনিবার বাংলাদেশের বন্যাকবলীত বানভাসি মানুষদের মধ্যে ফোবানার পক্ষ থেকে ত্রান বিতরন করেন ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি জাকারিয়া চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান আতিকুর রহমান আতিক ও প্রাক্তন চেয়ারম্যান রবিউল করিম বেলাল সহ অন্যান্যরা। ফোবানা নেতৃবৃন্দ দিনভর নৌকা ও ট্রলারে করে বিভিন্ন গ্রামের বানভাসি মানুষদের মধ্যে চাল ডাল শুকনো খাবার পানি সহ নিত্য প্রযোজনীয় দ্রব্যাদি বিতরন করেন।
Please follow and like us: