, || - ||

বন্যায় দূর্গতদের সাহায্যে অ্যাডভোকেট মাসুদুল হক সর্দার (সুমেল)

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।
সুনামগঞ্জের দিরাই উপজেলার নিজ গ্রাম ভরার   গাঁওয়ে গতকাল ২৫ জুন ২০২২ ইং বিকেলে বন্যা কবলিত অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরন করলেন অ্যাডভোকেট মাসুদুল হক সর্দার ( সুমেল)।
এসময় উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহীম সর্দার, ইকবাল হাসান, রুহুল আমিন শুভ, সালমান হোসাইন, রেজাউর, রনি সহ আরো অনেকে।
নিত্যপ্রয়োজনীয় উপকরন সম্বলিত প্যাকেজ স্থানীয় উপকারভোগীদের মধ্যে বিতরন করা হয়।
ত্রান বিতরন শেষে অ্যাডভোকেট মাসুদুল হক সর্দার বলেন, ভবিষ্যতে বন্যার্তদের সাহায্যার্থে আরো অনেক কিছু করার পরিকল্পনা রয়েছে আমাদের। চাহিদার তুলনায় আমাদের ত্রাণসামগ্রী একেবারেই অপ্রতুল। তারপরও আমাদের সদিচ্ছা ও আন্তরিকতার কোন ত্রুটি নেই। আমরা বঞ্চিত বন্যার্তদের সেবায় আমাদের বিত্তবান দেশী ও প্রবাসী সকল সুহৃদদের এগিয়ে আসার জন্য উদাত্ত আহবাণ জানাচ্ছি।
Please follow and like us: