, || - ||

বরগুনার বেতাগীর কৃতি সন্তান সৌদি প্রবাসী মাসুদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

বরগুনার বেতাগী উপজেলার ৭ নং সরিষামুড়ি ইউনিয়নের সরিষামুড়ি গ্রামের মোঃ শাহ আলম মিয়ার পুত্র  সৌদি প্রবাসী মোঃ রেজাউল করিম মাসুদ সৌদি আরব রিয়াদে গত ০৭ জুন ২০২০ ইং তারিখ রবিবার সৌদি আরব রাত ৮টায় হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। ( ইন্নালিল্লাহি—————–— রাজিউন) তার মৃত্যুতে বেতাগী উপজেলায় শোকের ছায়া বইছে। রেজাউল করিম মাসুদ এর পরিবার অপেক্ষার প্রহর গুনছে কবে নাগাদ ফিরে আসবে মাসুদ, মা-বাবা ও স্বজনরা মেনে নিতে পারছেন না মাসুদ না ফেরার দেশে চলে গেছে। মাসুদের পরিবারের মধ্য হৃদয়বিদারক করুন অবস্থায় দিন কাটছে। মাসুদের আদরের দুই বোন ও মা বাবা রয়েছেন, তার মৃত্যুতে অসহায় হয়ে পড়েছেন গোটা পরিবার। মাসুদের  মা-বাবাকেঁদে বলেন, বাবা আমার সোনার টুকরা আমাদের সুখের চিন্তা করে  তিনি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে কর্ম করতেন। বিশ্বে এই প্রাণঘাতী মহামারী দুর্যোগ নবেল করোনাভাইরাস শুরুর পর মুঠোফোনে জানিয়েছিলেন বাবা মা আমি আর বিদেশ ভ্রমণ করব না আমি চলে আসবো বাংলাদেশ আমার খুব ভয় লাগছে। নিয়তির এক পরিহাস আমাদের কলিজার টুকরা মাসুদ আর ফিরে আসলো না বাংলার মাটিতে । শেষ নিঃশ্বাস ত্যাগ করল সৌদি আরব রিয়াদে। শেষ পর্যন্ত লাশটি ফিরে আসলো না বাংলার মাটিতে।  বর্তমানে মাসুদের পরিবার মাসুদ কে হারিয়ে অসহায় দিন কাটাচ্ছে। মাসুদের পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর ও পররাষ্ট্রমন্ত্রী ও বরগুনা জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন।

Please follow and like us: