, || - ||

বরগুনা সদর থানার ওসি আবির এর ব্যতিক্রমী কারিশমা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা সদর উপজেলা ১০ টি ইউনিয়ন নিয়ে গঠিত । বর্তমানে যেমনি শিক্ষা , সাংস্কৃতি , রাজনীতিবিদসহ গুনীজনের বসবাস। এ উপজেলায় ভালোর সাথে সাথে খারাপের ও কমতি যেন নেই। মাদক বিস্তীর্ন জালের মত স্বর্গরাজ্য হিসেবে পরিচিত এ উপজেলায় রাজনৈতিক সহিংসতা প্রকট আকার ধারন করেছিল। তেমনি চাদাঁবাজী রাহাজানী হয়রানীমুলক মিথ্যা মামলা দিনদিন বৃদ্বি পেতে থাকে। এই কঠিন মুহুর্ত্বে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে গত ৭ নভেম্বর ২০১৮ইং তারিখ যোগদান করেন ওসি মো: আবির হোসেন। যোগদানের পর থেকেই নেমে পরেন মাদকমুক্ত সমাজ গড়তে। সেই লক্ষ্যে তিনি সাংবাদিক , রাজনীতিবিদ , কমিউনিটি পুলিশিং , বিট পুলিশিং ,সাংস্কৃতিক , ধমীয় ও সুশিল সমাজের ব্যক্তিদের সাথে মত বিনিময় শুরু করেন। এমনকি প্রতি শুক্রবার জুম্মার নামাজের পুর্বে এলাকার উদ্দেশ্যে অপরাধীদের চিহ্নিত করতে সকল শ্রেনি পেশার মানুষের সহযোগীতা কামনা করেন। এবং প্রতিটি ইউনিয়ন পরিষদে ও প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় উঠান বৈঠক এর মাধ্যমে আইন শৃঙ্খলা বিষয় মত বিনিময় করেন। নির্বাচনে যারা নাশকতা ও সহিংসতা করবে তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে তিনি অনুরোধ জানান। অল্প সময়ের মধ্যে তিনি অনেক মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হন। ও মাদক দ্রব্য নিয়ন্ত্রনে বিশেষ অভিযান পরিচালনা করেন। অএ থানায় বিগত দিনে যে কাজটি দুরুত্ব সম্ভাব হয়নি , সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার অসম্ভাব কাজটি সম্ভাব করেছেন তিনি। মাদকের বিরুদ্বে অনেকটি মামলা সহ কিছু অপরাধী লোকদের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেয়ার ব্যবস্থা করেন। নারী নির্যাতন রোধ চাদাঁ বাজী , মেয়ে দিয়ে হয়রানী মুলক মামলাসহ চলতি মৌসুমে সম্পত্তি সংক্রান্ত বিরোধ স্থানীয় ভাবে মীমাংশায় সহায়তা করেন। এতে অনেকাংশে কমে আসছে জমি-জমা বিরোধ। তিনি অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন। সকল হত্যাকান্ডগুলি দ্রুত তদন্ত করে কোর্টে প্রেরনের জন্য সারাশি অভিযান অব্যাহত আছে। বরগুনা থানা একটি সু-সজ্জিত ও সু-শৃঙ্খল প্রতিষ্ঠান করাই তার লক্ষ্যে। ওসি আবির হোসেন বলেন , গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদেরকে জনগনের যানমানের নিরাপত্তার জন্য নিয়োজিত করেছেন। আমরা জনগনের বন্ধু জনগনের পাশে থেকে তাদেরকে সহযোগীতা করা আমাদের দায়িত্ব। আগামী প্রজন্মকে ভালো রাখতে হলে মাদকসহ সকল অপরাধীদের দমন করতে আমি দীর্ঘ অঙ্গিকারাবদ্ব।

Please follow and like us: