, || - ||

বরগুনা-২ আসন আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী টুকুর মতবিনিময়

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

বামনা(বরগুনা) প্রতিনিধি:-  বরগুনা-২(বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী প্রবাসী আওয়ামীলীগ নেতা মামহবুবুর রহমান টুকু বামনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

গত মঙ্গলবার(৩০ অক্টোবর) সকালে প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্র প্রবাসী মাহবুবুর রহমান টুকু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে আসীন করেছেন। আমি বিগত ২টি নির্বাচনে মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু তখন আমাকে দল মনোনয়ন দেয়নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো আমি মনোনয়ন চাই। আশাকরি জননেত্রী শেখ হাসিনা আমায় এবারের নির্বাচনে নৌকার মনোনয়ন দিবে। তৃণমূল থেকে আমায় মনোনয়ন দিলে দক্ষিন অঞ্চলের ব্যাপক উন্নয়নের প্রসার ঘটাতে পারবো আশাকরি। আর যদি মনোনয়ন নাও পাই তবুও নৌকার বিজয়ের ধারা অব্যহত রাখতে যাকে মনোনয়ন দিবে তার হয়ে নৌকায় ভোট চাইবো।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বামনা প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল, সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, দৈনিক সাগরকূল সম্পাদক মো. নেসার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মোল্লা দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ষ্টাফ রির্পোটার ও তারা টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান সুমন প্রমুখ।

Please follow and like us: