বরিশাল জেলার উজিরপুরে ওড়না পেঁচিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে। বুধবার (১২ এপ্রিল) উজিরপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের ইকবাল হোসেন হাওলাদারের ছেলে জুম্মান হাওলাদার (১৯)। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে বসতবাড়ির সামনে গাছের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Please follow and like us: