, || - ||

বরিশালে দেখা গেছে বলয়গ্রাস সূর্যগ্রহণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।



বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ বরিশাল থেকে দেখা গিয়েছে। আজ রোববার (২১ জুন) বেলা ১১টা ২৩ মিনিট থেকে এই গ্রহণ দেখতে পাওয়া যায়।

বলয়গ্রাস সূর্যগ্রহণ বলতে বোঝায় সূর্যের ওপর চাঁদের ছায়া পড়ে। কিন্তু সেটা সূর্যকে সম্পূর্ণরূপে ঢাকতে পারবে না। চারপাশে লাল আলোর রিং বা বলয় দেখা যায়।

আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ রোনাকী খোন্দকার জানিয়েছেন, সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে কঙ্গোর ইম্পফোল্ডো শহরে সূর্যগ্রহণ শুরু হয়েছে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হয়েছে কঙ্গোর বোমা শহরে সকাল ১০টা ৪৮ মিনিট ৩০ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ ভারতের যোশীমঠ শহরে দেখা গেছে ১২টা ৪০ মিনিট ৬ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ ফিলিপিনের সামার শহরে দুপুর ২টা ৩১ মিনিট ৪২ সেকেন্ডে। আর সূর্যগ্রহণ শেষ ফিলিপিনের মিন্দানাও শহরে বিকেল ৩টা ৩৪ মিনিটে।

এ উপলক্ষে বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আয়োজন করা হয় সূর্যগ্রহণ দেখার ক্যাম্প।

আয়োজকরা জানান, সূর্যগ্রহণ নিয়ে আমাদের সমাজে নানান কুসংস্কার রয়েছে। এসব কুসংস্কার দূর করে বিজ্ঞান মনস্ক মানুষ গড়ে তোলার লক্ষ্যে প্রতিবারের ন্যায় তারা আজ এই কর্মসূচীর আয়োজন করেছে।

Please follow and like us: