, || - ||

বরিশালে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

বরিশালের উজিরপুরে বাসের ধাক্কায় মাইক্রোবাসের চার যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ৮জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। এছাড়া ৮জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসছিল একটি মাইক্রোবাস। অপরদিকে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল মোল্লা ট্রাভেলসের একটি বাস। বাসটি উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা মাইক্রোবাসটির পেছনের একটি চাকা পাংচার হয়ে সড়কের মাঝেই থেমে যায়। এ সময়ে বিপরীত দিক থেকে আসা মোল্লা ট্রাভেলসের বাসটি সজোরে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ১জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও ৩জনের মৃত্যু হয়।

Please follow and like us: