, || - ||

বরিশালে বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

বরিশাল মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকালে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক।

সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সচিব মীর জাহিদুল কবির।

মহানগর বিএনপি’র ৫ নম্বর সাংগঠনিক টিমের প্রধান অ.ন.ম. সাইফুল আহসান আজিমের সভাপতিত্বে এবং শেখ হুমাউন কবীর মাসুদের সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য দেন মহানগর বিএনপি সদস্য ও বিসিসি’র সংরক্ষিত কাউন্সিলর সেলিনা বেগম, সাইফুল আনাম বিপু, জাহিদুর রহমান রিপন, ফিরোজ আহমেদ, জাহাঙ্গীর আলম মোল্লা, আবুল কালাম আজাদ, নওসের আহমেদ নান্টু, রিয়াজুর রহমান রিয়াজ, শরিফুল ইসলাম ও মিন্টু মোল্লা প্রমুখ।

Please follow and like us: