শারদীয় দুর্গাপূজার দশমী বিহীত পূজা ও দর্পন বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার মধ্যে বিজয়া দশমী পূজা সম্পন্ন হয়। এদিনে দুর্গা দেবী পৈত্রিক নিবাস ছেড়ে কৈলাশে চলে যায়। এজন্য মহাদশমীতে প্রতিটি মণ্ডপেই বিষাদের ছাপ দেখা যায়।
সোমবার সকালে দশমী ও দর্পন বিসর্জনে ভক্তদের ব্যাপক উপস্থিতি ছিল। করোনার কারণে সন্ধ্যার মধ্যে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীতে প্রতীমা বিসর্জন দিতে বলেছে পুলিশ।
নগরীর সদর রোডের জগন্নাথ দেব মন্দিরের পুরোহিত রাজীব বনিক বলেন, সকাল ৭টা থেকে দশমী পূজা শুরু হয়। ৮টায় অঞ্জলী নেন ভক্তরা। বিকাল থেকে প্রতীমা বিসর্জন হবে কীর্তনখোলা নদীতে।
মন্দিরে আগত ভক্তরা জানান, এবার নির্বিগ্নে পূজা সম্পন্ন হয়েছে। এদিন দূর্গা মা বিদায় হন। মায়ের বিসর্জনের মধ্যদিয়ে করোনার মহামারী দূর হয়ে যাবে আশা তাদের।
Please follow and like us: