, || - ||

বরিশালে ৫ দফা দাবিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

সেশন জট নিরসন ও দ্রুত পরীক্ষা গ্রহণসহ ৫ দফা দাবিতে বরিশলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১১ টায় নগরীর সিএন্ডবি রোড শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাঙ্গনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ৮ম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসিব ধ্রুব আহমেদ শাহ মাসুদ ও ওবায়দুল কবির, ৭ম ব্যাচের নেছার রাজন ও তৃনা দেবনাথসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সেশন জট নিরসন ও দ্রুত পরীক্ষা গ্রহণ, সেমিস্টার ফলাফল প্রকাশের পর নম্বর ফর্দ প্রদান, প্রতি বিষয়ে ইমপ্রুভমেন্ট পরীক্ষা ও রিকেট পরীক্ষার ফি সহনীয় মাত্রায় নির্ধারন ও স্বতন্ত্র বোর্ড গঠনসহ ৫ দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Please follow and like us: