, || - ||

বরিশাল রিপোর্টার্স ইউনিটির ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটির ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারী) সকালে রিপোর্টার্স ইউনিটির শহীদ জননী সাহান আরা বেগম মিলনায়তে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল বিশ্বাস।

এসময় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, সুশান্ত ঘোষ, সাবেক সাধারন সম্পাদক বাপ্পি মজুমদার, কামরুল আহসান, বর্তমান সাধারন সম্পাদক মিথুন সাহা, যুগ্ম সম্পাদক মুসফিক সৌরভ, দপ্তর ও প্রচার সম্পাদক রাসেল হোসেন সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা দলমত নির্বিশেষে শতভাগ পেশাদারিত্বের মনোভাব ও সবার সহযোগিতায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও সাংবাদিকদের পেশাগত উন্নয়নের পাশাপাশি সমাজ উন্নয়নের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান, একই সঙ্গে সম্প্রতি সরকার ঘোষিত সরকারি পে-স্কেলের সঙ্গে সমন্বয় করে পূর্ণাঙ্গ ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট মিডিয়া কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়।

Please follow and like us: