খোকন হাওলাদার,বরিশাল থেকেঃ- মাদক উদ্ধার, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ ও আইন-শৃংখলা রক্ষা, অপরাধ দমন, আন্তঃজেলা ডাকাত গ্রেফতার, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং রোধ, ট্রাফিক আইনে জরিমানা আদায়, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, উঠান বৈঠকসহ বিভিন্ন ক্যাটাগরীতে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।
বৃহস্পতিবার বরিশাল রেঞ্জ পুলিশ কনফারেন্সে বরিশালের ডিআইজি মো. শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম) শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে তার হতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
Please follow and like us: