বর্ণাঢ্য আয়োজনে নাট্যচক্র সিরাজগঞ্জ এর ২৩ বর্ষ পূর্তি উপলক্ষে কেক কর্তন সংগীত অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় শহরে এস এস রোড নাট্যচক্র সিরাজগঞ্জের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নাট্যচক্র সিরাজগঞ্জ এর তিন নক্ষত্র প্রতিষ্ঠাকালীন সভাপতি অনুপম ফরিদী, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা বিপ্লব, মেধাবী নাট্যকর্মী ও সদস্য ঝুমুর রাজ এর আত্মা,র প্রতি স্মরণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
নাট্যচক্র সিরাজগঞ্জ এর সাধারণ সম্পাদক ইমরান মুরাদের সভাপত্বিতে উপস্থিত ছিলেন, বর্ষিয়ান রাজনীতিবিদ ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলী লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট কে এম হোসেন আলী হাসান, নাট্যচক্রর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমুল কুমার দাস, নাট্যজন আসাদ উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন আলা, পথনাটক পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, নাট্য ফেডারেশনের সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভোলা, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ, নাট্যচক্রর উপদেষ্টা আহমেদ শরীফ, এস এম ইব্রাহীম হোসেন, রফিকুল ইসলাম ও প্রদীপ সাহা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্য সম্পাদক মনজুরুল আলম রুবেল।