ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি মুসলমান সমাজের এবং জাতীয় জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর ১৪২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ১৩ ই জুলাই বুধবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার সময় সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার আয়োজনে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ১৪২ তম জন্মবার্ষিকী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার ও সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি হাসিবুল আলম বিপিএম, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি এম সোহেল, সিনিয়র সাংবাদিক আরিফ উদ্ দোলা, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডা. ফারুক আহাম্মদ।
, || - ||
বর্ণাঢ্য আয়োজনে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী’র ১৪২ তম জন্মবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।
Please follow and like us: