চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ড দেবীপুর গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ খায়ের মজুমদার। শনিবার সন্ধ্যায় দেবীপুর গ্রামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্রাম কমিটির সভাপতি শাহজাহান মজুমদারের সভাপতিত্বে ও বিএনপি নেতা আনোয়ার উল্যাহর সঞ্চালনায় বিশেষ অতিথি বাতিসা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোলাম ফারুক বাচ্চু, উপজেলা মহিলা দলের সভাপতি গুলশান আরা পুতুল, বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোঃ বেলাল হোসেন, বাতিসা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আমান উল্লা মুন্না, সহসাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন হাসান, ৬নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি রেহেনা বেগম রানি, উপজেলা ছাত্রদল নেত্রী ফারজানা আক্তার মুক্তা। অনুষ্ঠানে প্রধান বক্তা এম এ খায়ের মজুমদার বলেন, বর্তমানে মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করছেন একটি দল, তারা বলছেন পাল্লায় ভোট দিলে নাকি জান্নাতের টিকেট পাওয়া যায়। তাহলে সৌদি আরবে তো পাল্লা মার্কা নেই, আমাদের প্রশ্ন তারা কিভাবে জান্নাতে যাবেন। তিনি আরও বলেন, গত ১৭ বছর আ’লীগের হামলা-মামলা জেল জুলুম নির্যাতন সহ্য করে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির নেতা-কর্মীদের ছেড়ে যান নাই আমাদের নেতা কামরুল হুদা। চৌদ্দগ্রামের ধানের শীষের একমাত্র কান্ডারী কামরুল হুদা বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবেন। ইনশাআল্লাহ।
বুধবার , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
বর্তমানে মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করছেন একটি দল- এম এ খায়ের মজুমদার
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: