বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা, র্যালী ও কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক খালেক শিকদার লিটন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক গাজী কবির, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাঈন উদ্দিন মজুমদার, যুগ্ম সাধারন সম্পাদক আবু বক্কর, সোহাগ, বিএনপি নেতা এয়াছিন। উপজেলা ছাত্রদল নেতা খোরশেদ আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি হাসান শাহরিয়া খাঁ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী জসিম, পৌর যুবদলের সাধারন সম্পাদক আকতার হোসেন, উপজেলা ছাত্রদল নেতা তুহিন, আজাদ, এছাক মিয়া, জাকির, এহসান, যুবদল নেতা সোহাগ, ইমরান, ছাত্রদল নেতা তুষার, পিন্টু, আলমগীর, আলেক হোসেন, পৌরসভা ছাত্রদলের সভাপতি কাজী যোবায়ের, চৌদ্দগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এম দিদার, কালিকাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক সোহরাব, চিওড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজল, সাধারন সম্পাদক রাব্বি, ছাত্রদল নেতা মাছুম, বাবলু, জুয়েল, ইউনুছ, মনির, পিন্টু, হিমেল, ইমরান প্রমুখ।
বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
বর্নাঢ্য আয়োজনে চৌদ্দগ্রামে ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: