কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ও বহিরাগতদের দ্বারা কর্মীদের উপর হামলার শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রলীগের পদবঞ্চিত নেতা-কর্মীরা।
আজ শনিবার দুপুর দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত হওয়া কমিটিতে থাকা তৌকির মাহফুজ মাসুদ, বিপুল খান, শাহজালাল হোসেন সোহাগ, আল আমিন জোয়াদ্দার, জোবায়েরসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us: