, || - ||

বহুজাতিক কোম্পানি TESCO কর্তৃক হরিপুরে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ ও SMC বিদায় সংবর্ধনা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- জহিরুল ইসলাম জীবন, হরিপুর, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।
বহুজাতিক কোম্পানি TESCO কর্তৃক ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া মলানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ ও SMC বিদায় সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় গেদুড়া মলানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে  ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার এম এ এস রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বহুজাতিক কোম্পানি TESCO কর্তৃক শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ ও SMC বিদায় সংবর্ধনা-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল,  গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, জহুরুল ইসলাম
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঠাকুরগাঁও। বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, পুবালী ব্যাংক কর্মকর্তা ও TESCO প্রতিনিধি হারুন অর রশিদ, নাসিমুল বারী
সহকারী উপজেলা শিক্ষা অফিসার পীরগঞ্জ ।
বক্তারা নিজ নিজ বক্তব্যে  ধন্যবাদ জানিয়ে বহুজাতিক কোম্পানি TESCO এর সার্বিক উন্নয়ন কামনা করেন। মোঃ ইয়াহ্ইয়া,  প্রধান শিক্ষক (ভার.) এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান কার্যক্রম সঞ্চালনায় ছিলেন, মিনহাজ মৌসুমী, বেবী আক্তার। এসময় অত্র প্রতিষ্ঠানের অন্যান্য সহকারী শিক্ষকগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান কার্যক্রম শেষে প্রধান অতিথি, গেষ্ট অব অনার, বিশেষ অতিথি, সভার সভাপতি ও SMC কমিটির সভাপতি ও সদস্যদের মাঝে ক্রেস বিতরণ করা হয়েছে এছাড়াও অত্র বিদ্যালয়ের লাবন্য, সুমাইয়া তাসনিম, হামিম হোসেনসহ সকল শিক্ষার্থীদের হাতে পোশাক তুলে দেওয়া হয়েছে।
Please follow and like us: