কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কৃষক সোলাইমানের (৫০) লাশ ৪ দিন পর অবশেষে ফেরত দিয়েছে বিএসএফ।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫ টার দিকে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর আনুষ্ঠানিক ভাবে তার লাশ বিজিবির নিকট হস্তান্তর করেন তারা। এদিকে সোমবার বিকেলেই সোলাইমানের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। নিহত সোলইমান দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারচরপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। দৌলতপুর উপজেলার ডিক্রিরচর সীমান্তের ৮৪/২ (এস) পিলারের নিটক নোম্যান্স ল্যান্ডে সোমবার বেলা আড়াই টায় আরম্ভ হয়ে বিকেল পৌনে ৫ টা পর্যন্ত পতাকা বৈঠক চলে। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ছিলেন বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনস্ত চিলমারী বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার কাউসার হোসেন ও দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এসএম আরিফুর রহমান।
ভারতের পক্ষে ছিলেন বিএসএফের ১৪১ কমান্ডেন্টের অধিনস্থ চরভদ্রা ক্যাম্পে কমান্ডার এসি বলরাম সিং ও জলঙ্গী থানার এএসআই আমজাদ হোসেন। বৈঠকে সীমান্তে হত্যা বন্ধসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়। এ সময় উভয় দেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। উল্লেখ্য গত ৪ ফেব্রæয়ারী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সলিমেরচরপাড়া সীমান্ত এলাকার কৃষক গাজী, রুবেল, সলেমান ও সাহাবুল নামে ৪ বাংলাদেশি কৃষক ১৫৭/২(এস) সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশী ভূ-খন্ডে ঘাস কাটতে যায়। বাংলাদেশিদের উপস্থিতি দেখে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার মুরাদপুর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় তার সঙ্গে থাকা অপর কৃষকরা পালিয়ে প্রাণে রক্ষা পেলেও সোলইমান বিএসএফের গুলিতে আহত হন।
পরে গুলিবিদ্ধ সোলাইমানকে টেনে হিচড়ে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে বিএসএফের তত্ত¡বধানে ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল ৫ টার দিকে তিনি মারা যান। রোববার পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ হস্তান্তরের কথা থাকলেও ভারতে লাশের ময়নাতন্তের পর সোমবার সোলাইমানের লাশ বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।
বিএসএফর দাবী, ভারতের অভ্যন্তরের একটি ঘটনার সূত্র ধরে বিএসএফ সদস্যরা ৪ ফেব্রুয়ারী এক রাউন্ড গুলি চালায় বিএসএফ। এতে সোলাইমানের বুকে শর্টগানের কিছু স্প্রীন্টার বিদ্ধ হলে তিনি আহত হন। ঘটনার দিন থেকে বিএসএফের তত্ত্ববধানে তাকে ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসা দেয়া হচ্ছিল। শুক্রবার তার অবস্থার অবনতি হওয়ার পর বিকেল ৫ টার দিকে তিনি মারা যান।