কেন হয় গুম? গুমের নেপথ্যে কারা ? গুমের উদ্দেশ্য কি রাজনীতি নাকি ব্যক্তিগত সার্থ? এই প্রশ্নের উত্তর শুধুমাত্র গুম হওয়া ব্যক্তিরাই জানতে পারে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজ পর্যন্ত গুম হওয়ার কোন ঘটনারই পেছনের ঘটনা বা গুমের উদ্দেশ্য সম্পর্কে সঠিক তথ্য পাওয়া সম্ভব হয়নি। কেন তারা মুখ খুলেনা? এর ভিতরে কোন রহস্য লুকিয়ে আছে তা আমার জানা নেই। আর সেটা না জানারই কথা। কারন এত বড় ঘটনার রহস্য একজন সাধারণ জনগণ হিসেবে আমার পক্ষে জানা সম্ভব নয়।
এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ২০১৬ সালেই অন্তত ৯০ ব্যক্তি গুমের শিকার হন। কিন্তু এইচআরডব্লিউ এর তথ্যানুযায়ী, আটক হওয়া ২১ জনকে হত্যা করা হয়। এবং ৯ জনের অবস্থা এখনও জানা যায়নি। গুম হওয়া ৯০ জনের মধ্যে জামায়াত নেতা গোলাম আযমের ছেলে আমান আযমী ও মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেম এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী অন্তর্ভুক্ত।
সরকার ও বিরোধী পক্ষের এমন পাল্টাপাল্টি বিপরীতমুখী রাজনীতির প্রভাব পড়ে দেশের সাধারণ জনগনের ওপর। বিক্ষোভ ও রাজনৈতিক দাঙ্গার নামে প্রান হারায় কিছু নিষ্পাপ সাধারণ প্রান। এই প্রান হারানোর দায়ভার কার ওপর দিবে সাধারণ জনগণ? সরকারের ওপর নাকি বিরোধীপক্ষের দিকে? কারো কাছে এর উত্তর আছে কি?
আমরা সাধারণ জনগণ চাই শান্তি। আমরা চাই দেশের উন্নয়ন। হিংসা আর বিদ্বেষের রাজনীতি কখনোই দেশের উন্নয়ন ঘটাতে পারে না। সুতরাং আসুন আমরা দেশকে ভালোবেসে দেশের কল্যাণে কাজ করি। অন্যায় ও অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াই। গুম ও খুনের রাজনীতি বন্ধ করে বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করি।