সোমবার , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

বাংলাদেশে আজহারীর মাহফিলে ইসলাম ধর্ম গ্রহণ করে ভারতে প্রবেশ করলো ১১ জন ভারতীয় নাগরিক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাওলানা মিজানুর রহমান আজহারীর কাছে কালেমা পাঠ করে মুসলমান হওয়া সেই ১১ জন ভারতীয় নাগরিক দেশে ফিরে গেছেন।
সোমবার (২৭ জানুয়ারী) দুপুরের দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা ভারতে প্রবেশ করেন।
শুক্রবার ২৪ জানুয়ারি ২০২০ ইং রাতে উপজেলার হাজীপুর পাটোয়ারীর বাড়িতে তাফসিরুল কোরআন মাহফিলে মাওলানা মিজানুর রহমান আজহারীর কুরআনের বয়ান শুনে ১১ জন কালেমা  পাঠ করে ইসলাম গ্রহণ করেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান বাংলাদেশে ইসলাম গ্রহণ ১১ জন ভারতীয় নাগরিক আজ দুপুরের দিকে ইমিগ্রেশন কাযক্রম শেষে ভারতে ফিরে যান ।
Please follow and like us: