সিরাজগঞ্জে বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৪ শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে খাবার ও ইফতার বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৫ ঘটিকার সময় সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর এলাকায় মজনুর রহমানের বাস ভবন থেকে এ ইফতার বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আবু ইউসুফ জুয়েল, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি শাহিন রেজা, সাধারণ সম্পাদক হুমায়ন কবির বাবু, সাংগঠনিক সম্পাদক রাতুল হোসেন রাসেল, পৌর শাখার সভাপতি কাউসার , সহ-সভাপতি সিফাত সাধারণ সম্পাদক শামীম প্রমূখ।
এসময় অতিথিদের বক্তব্যে বক্তারা বলেন, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাসের মধ্যে অসহায় কর্মহীন ভাসমান মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন খাদ্য সামগ্রী বিতরণের কাজ করে যাচ্ছে। তার অংশ হিসেবে আজ ৪ শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে খাবার ও ইফতার বিতরণ করা হয়। এছাড়াও বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাইকে সর্তক থাকার আহ্বান করেন।