বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে ৩ শতাধিক দুস্থ ও পথশিশু, হতদরিদ্র, ভ্যান ও রিকশা চালকদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৫ ঘটিকার সময় সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার কান্দাপাড়া বাজারে এ ইফতার বিতরণ করা হয়।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ বেলকুচি উপজেলা শাখার সভাপতি রাতুল সরকারের সভাপতিত্বে ও বেলকুচি উপজেলা যুবলীগের যুবনেতা তেঁয়াশিয়া সোনার বাংলা গোল্ড ক্লাবের সভাপতি মোঃ রাসেল সরকারের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এস এম মজনুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্র লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক এস এম জামিউর রহমান উল্লাস, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি শাহিন রেজা, সাধারণ সম্পাদক হুমায়ন কবির বাবু, সাংগঠনিক সম্পাদক রাতুল হোসেন রাসেল, বেলকুচি উপজেলার সাধারণ সম্পাদক অন্তর সরকার, সাংগঠনিক সম্পাদক মাহতাব সরকার, সাবেক ছাত্র লীগের সভাপতি চাঁন মিঞায়া সরকার প্রমুখ ।