, || - ||

বাংলাদেশ এক মাত্র শেখ হাসিনার হাতে নিরাপদ-জান্নাত আরা তালুকদার হেনরী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

বাংলাদেশ এক মাত্র শেখ হাসিনার হাতে নিরাপদ ব‌লে মন্তব্য করেছেন, সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের, নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের যুগ্ন‌্য সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী।

আজ ১৯ আগস্ট শ‌নিবার বিকা‌লে কামারখন্দ উপজেলার আওতাধীন ৩ নং জামতল ইউনিয়ননের ৯ নং নান্দিনামধু মাদ্রাসা মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তি‌নি বঙ্গবন্ধুর স্মৃতিচারণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বিজয়ের পেছনে বঙ্গবন্ধুর দেশের দল মত নির্বিশেষে সবাইকে একতাভুক্ত করতে পারার আসধারণ ক্ষমতার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধু সারাজীবন দেশের জন্য দিয়ে গেছেন। সেই বঙ্গবন্ধুকে সপরিবারে জীবন দিতে হলো। এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

উক্ত অনুষ্ঠান‌টি জামতল ইউনিয়নের
৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সদস্য শ‌হিদুল ইসলাম তাঁরার সভাপ‌তি‌ত্বে, বক্তব‌্য রা‌খেন, জেলা আওয়ামী লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক না‌সির উদ্দিন তালুকদার, সদস‌্য মিজানুর রহমান দুধু, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপ‌তি জা‌কিরুল ইসলাম লিমন জার্মান আওয়ামী লীগের সভাপতি, মাইদুল ইসলাম, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক, রেখা সুলতানা, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খ‌লিলুর রহমান খাঁন, দপ্তর সম্পাদক সো‌হেল রানা হা‌মিদুল,ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলমামুন জু‌য়েল প্রমুখ। অনুষ্ঠা‌নে কামারখন্দ ও জামতল ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us: