বাংলাদেশ দরিদ্র উন্নয়ন সংস্থা কুষ্টিয়া শাখার উদ্যোগে কুষ্টিয়ায় শীতার্থের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কুষ্টিয়ার নবান্ন রেস্টুরেন্টে আজ শনিবার (২৮ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ চিকিৎসক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ডাঃ আমিনুল হক রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ মোশারফ হোসেন।
সাংবাদিক শরিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ দরিদ্র উন্নয়ন সংস্থা কুষ্টিয়া জেলা শাখার প্রচার সম্পাদক ও আহবায় কুষ্টিয়া জেলা ছাত্র সমাজ (বিজেপি) সাব্বির আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মানুষ মানুষের জন্য সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি শাহাবুদ্দিন মিলন, উপ-কর্মসুচ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা ছাত্রলীগ ও কু্ষ্টিয়া জেলা দারিদ্র্য উন্নয়ন সংস্থা শাখা কার্যকারী সদস্য ইমরান নাজির, তুহিন, আবু ফাহিম, হিমেল, রাশেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক রতন বলেন, অনেক ক্ষেত্রে রাষ্ট্র যে সব মানব সেবাই এগিয়ে আসতে পারে না কিন্তু সেচ্ছাসেবী সংগঠন গুলো পারে। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রায় মানব সেবায় বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন গুলোকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগাতে পারে অনেক সেচ্ছাসেবী সংগঠন। যার অনেক বাস্তব উদারণ রয়েছে। তিনি বলেন আমাদের ভিতরে যা ইমপুট হয় তাই আউটপুট হয়। যা কিছু সত্য যা কিছু মহান তাই মানুষের জন্য প্রযোজ্য। তাই নতুন প্রজন্মই পারে সৃষ্টির পরিবর্তন আনতে। এই মহৎ উদ্যোগের জন্য সংগঠনের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীতে এ ধরনের প্রোগ্রামে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন তিনি । শেষে অতিথিরা বেশ কয়েকজন দরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতর করেন।