খবর বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ ফ্রোজেন ফুড্স এক্সপোর্টার্স এ্যসোসিয়েশনের সদস্য প্রতিষ্ঠান খুলনার প্রিয়াম ফিস এক্সপোর্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল কাদেরকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এ্যসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এক প্রতিবাদ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট দিক নির্দেশনায় করোনা মহামারীকালে দেশের অর্থনৈতিক দুর্যোগ মোকাবেলায় বুহত্তর খুলনার প্রক্রিয়াজাতকৃত হিমায়িত চিংড়ি রপ্তানিকারক ব্যবসায়ীগণ সম্মুখ যোদ্ধা হিসেবে ব্যবসা পরিচালনা করে দেশের জন্য অতি প্রয়োজনীয় বৈদেশিক মূদ্রা আয়ের লক্ষ্যে তাদের রপ্তানী প্রতিষ্ঠান পরিচালনা করছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বাংলাদেশের অন্যতম বৃহত্তম রপ্তানিখাতের একমাত্র সংগঠন ”বাংলাদেশ ফ্রোজেন ফুড্স এক্সপোর্টার্স এসোসিয়েশন” এর সদস্য প্রতিষ্ঠান খুলনার প্রিয়াম ফিস এক্সপোর্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল কাদেরের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ব্যতীত, ফৌজদারি আসামি না হওয়া সত্তেও তাকে খুলনা থানার আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। যাহা খুলনাস্থ প্রক্রিয়াজাতকৃত হিমায়িত চিংড়ি রপ্তানিকারক ব্যবসায়ীদেরও মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উক্ত ন্যক্কারজনক ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে সুষ্ঠু তদন্ত না করে শেখ মোঃ আব্দুল কাদেরসহ তার ব্যবসায়িক অংশিদার এবং পারিবারিক সদস্যদেরকে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক সম্মান ক্ষুন্ন না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
আমরা সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই আইন তার নিজস্ব নিরপেক্ষভাবে চলুক এবং গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যমান আইন অনুযায়ী সমুদয় কার্য্যাবলী পরিচালিত হোক।
, || - ||
বাংলাদেশ ফ্রোজেন ফুড্স এক্সপোর্টার্স এ্যসোসিয়েশনের প্রতিবাদ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: