, || - ||

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক চৌদ্দগ্রামের রফিকুল ইসলাম

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

কুমিল্লার চৌদ্দগ্রাম ব্যংকার্স সোসাইটির কার্যকরি কমিটির সদস্য এ.এইচ.এম. রফিকুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। এ উপলক্ষে মঙ্গলবার সংগঠনের আন্তর্জাতিক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন খানের নেতৃতে তাকে সংগঠনের কার্যকরি কমিটির সদস্যবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সংগঠনের সমন্বয়ক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা এস. এম. হাবিব মহসিন সুধনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক ও সংগঠনের কার্যকরি কমিটির সদস্য মোহাম্মদ হোসেন, সংগঠনের দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ, জনতা ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক ও মোঃ আমিনুল ইসলাম এবং সিটিজেন ব্যাংকের কর্মকর্তা এস এন ইউসুফ প্রমুখ।
উল্লেখ্য, এ.এইচ.এম. রফিকুল ইসলাম চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বগৈড় গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে গণিত বিষয়ে অনার্সসহ মাস্টার্স করা রফিকুল ইসলাম দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) এর ডিএআইবিবি ডিপ্লোমাধারী। গত ১৭ ডিসেম্বর রোববার তাকে অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি দেয়া হয়। তিনি ১৯৯৯ সালে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে বাংলাদেশ ব্যংকে যোগদান করেন। চাকুরি জীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। দাপ্তরিক ও ব্যক্তিগত প্রয়োজনে তিনি ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, সাউথ কোরিয়া, আলবেনিয়া ও তুরস্ক, ভ্রমণ করেন। তিনি চৌদ্দগ্রাম ব্যংকার্স সোসাইটির কার্যকরি কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন এবং সমাজসেবামুলক কাজে অংশগ্রহণ করেন।

Please follow and like us: