প্রতিবারের ধারাবহিকতায় আবারও ব্যাংকিং সেক্টরে শীর্ষ পদে পদোন্নতি পেয়েছেন চৌদ্দগ্রামের কৃতিসন্তান চৌদ্দগ্রাম ব্যংকার্স সোসাইটির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী। এ উপলক্ষে বুধবার সংগঠনের সাধারণ সম্পাদক ও ডাচ বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদ উল্লাহ এফসিএ’র নেতৃতে পদোন্নতিপ্রাপ্ত নির্বাহী পরিচালক জাকির হোসেন চৌধুরীর কার্যালয়ে সংগঠনের কার্যকরি কমিটির সদস্যবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও সাউথইস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নুরুদ্দিন এম ছাদেক হোসাইন, যুগ্ন-সাধারণ সম্পাদক ও এনসিসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ-আল-কাফি মজুমদার, সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা এস. এম. হাবিব মহসিন সুধন, অর্থ-সম্পাদক ও জনতা ব্যাংকে রউপ-মহাব্যবস্থাপক মো: নুরুল ইসলাম মজুদার, সমাজ কল্যান সম্পাদক ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম শহিদুল হক খন্দকার, বাংলাদেশ ব্যাংকের যুগ্নপরিচালক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা কামরুজ্জামান সোহেল ও বাহাউদ্দিন নোমান এবং দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ হতে ইংরেজী সাহিত্যে (অনার্স) সহ মাষ্টার্স করা চৌধুরী একই বিশ্ববিদ্যালয়ে বানিজ্য অনুষদ থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি দি ইনস্টিটিউট অবব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) এর”ডিএআইবিবি” ডিপ্লোমাধারী। গত ৭ মার্চ ২০২০ তাকে নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি দেয়া হয়। তিনি ১৯৯৪ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা নীতিবিভাগ, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট এবং বিএফআইইউসহ বিভিন্ন বিভাগে গুরুত্বপুর্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিস ও ময়মনসিংহ অফিসের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন। দাপ্তরিক প্রয়োজনে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, নেদারল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
, || - ||
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র শুভেচ্ছা ও অভিনন্দন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।
Please follow and like us: