, || - ||

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের খুলনা বিভাগীয় কমিটি গঠন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আহ্বায়ক আল মামুন সুমন ও সদস্য সচিব সাজেদুল হক সামিম

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ খুলনা বিভাগীয় ইউনিট কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শিল্প নগরী খুলনার বীরের সন্তান আল মামুন সুমন মোল্লাকে আহ্বায়ক ও সাজেদুল হক সামিম শামীমকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান সোলায়মান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠণ করার নির্দেশনা দেয়া হয়েছে।

Please follow and like us: