পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা স্কাউট সমাবেশ সাংগঠনিক কমিটি ও কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। পঞ্চগড় জেলা প্রশাসকের দিক নির্দেশনায় অনুষ্ঠিত সভায় আটোয়ারী উপজেলাকে শতভাগ স্কাউটিংয়ের আওতায় নিয়ে আসার জন্য কর্ম পরিকল্পনা গ্রহন করা হয়। গৃহিত পরিকল্পনায় রয়েছে ওরিয়েন্টেশন কোর্স, বেসিক কোর্স, স্কাউট সপ্তাহ পালনের মাধ্যমে শতভাগ দল গঠন, রেজিস্ট্রেশন সম্পন্ন করণ, ডে-ক্যাম্প, উপজেলা কাব ক্যাম্পুরী এবং স্কাউট সমাবেশ । সভায় গৃহিত পরিকল্পনা বাস্তবায়নের জন্য সাংগঠনিক কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জ্যেতিষ্ময় রায়, উপজেলা স্কাউস এর কমিশনার ফজলুল করিম. সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ। পরিকল্পনা বাস্তবায়নে করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন লিডার ট্রেইনার মোঃ আরিফ হোসেন চৌধুরী।
, || - ||
বাংলাদেশ স্কাউটস, আটোয়ারী উপজেলার সমাবেশ সাংগঠনিক কমিটি ও কার্যনির্বাহী কমিটির সভা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: