বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ জান্নাত আরা তালুকদার বলেছেন বাঙালি জাতির প্রতিটি মহৎ, শুভ ও কল্যাণকর অর্জনে আওয়ামী লীগের ভূমিকা রয়েছে। শুক্রবার ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সামাজিক সংগঠন সুখপাখির চতুর্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলে। জান্নাত আরা তালুকদার হেনরী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাওয়া বাংলাদেশ আজ আত্মপ্রত্যয়ী, বিশ্বে উন্নয়ন বিস্ময়। রূপকল্প ২০২২ বাস্তবায়নের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে বদ্ধপরিকর। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার
নিরলস প্রচেষ্টায় দেশ যখন উন্নয়নের সোপানে এগিয়ে যাচ্ছে তখন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির দোসররা অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। কোনো অশুভ শক্তিকে এই দেশে বিস্তার লাভ করতে দেওয়া হবে না। সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না। আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়ন, গণতন্ত্র ও দেশবিরোধী অপশক্তির মূলোৎপাটন করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমি বিশ্বাস করি, এ দেশের শান্তিপ্রিয় জনগণ অতীতের মতো সকল অপশক্তিকে পরাজিত করে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত করবে। উক্ত অনুষ্ঠানটি সুখপাখির প্রতিষ্ঠাতা শেখ রজব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলীর হারুন আর রশীদ সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল্লাহ বাকি সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মাদ মতিয়ার রহমান সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কনসালটেন্ট ডাঃ কে এইচ মুরাদ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ কামরুল হাসান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুখ পাখির সহ-প্রতিষ্ঠাতা আশরাফ আলীম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সুখ পাখির সদস্য হারুনুর রশিদ সাইফুল। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক সাইফুর রহমান রাসেল এবং সদস্য সচিব হাসান তমাল এছাড়াও সুখপাখির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিরাজগঞ্জের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সম্মননা প্রদান করা হয় এবং বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তাকে আজীবন সম্মাননা প্রদান করেন।
, || - ||
বাংলাদেশের প্রতিটি অর্জনে আওয়ামী লীগের ভূমিকা রয়েছে-জান্নাত আরা তালুকদার হেনরী
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।
Please follow and like us: