রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের পলাশী গ্রামের মৃত আইতুল সোনারের ছেলে আবুল কালাম আজাদ পাবনা জেলা পুলিশের উদ্যোগে চলতি বছরের জানুয়ারী মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে সদর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিঃ) রহস্য উদঘাটনকারী অফিসার নির্বাচিত হয়েছেন। তিনি শ্রেষ্ঠ তদন্তকারী অফিসারসহ তিনটি ক্যাটাগরীতে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হন। সম্পতি পাবনা পুলিশ লাইনস এর শহীদ আব্দুল জলিল মিলনায়তনে মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিক ভাবে তাকে শুভেচ্ছা স্বারক প্রদান করা হয়। পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম,পিপিএম এর সভাপতিত্বে আয়োজিত মাসিক কল্যাণ সভায় আবুল কালাম আজাদকে তিন ক্যাটাগরীতে তার পুলিশি কাজের মূল্যায়নে শ্রেষ্ঠ হওয়ায় শুভেচ্ছা স্বারক হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার,পুলিশ সুপার (প্রশাসন) গৌতম কুমার বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইবনে মিজানসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।
, || - ||
বাগমারার আবুল কালাম পাবনার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: