রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নিজ বাড়িতে হঠাৎ হৃদরোগে অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের বাড়ি শুভডাঙ্গা ইউনিয়নের বসন্তপুর গ্রামে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এদিকে,আ’লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন এর বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাগমারা আসনের এমপি এনামুল হক।#
Please follow and like us: