, || - ||

বাগমারার ভবানীগঞ্জে পৌর যুবদলের ইফতার আয়োজন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

বাগমারার ভবানীগঞ্জ পৌর যুবদলের উদ্যোগে গত রবিবার ও গতকাল সোমবার ভবানীগঞ্জ ক্লিনিক চত্তরে প্রায় শতাধিক লোকজনের উদ্যোগে ইফতারির আয়োজন করা হয়েছে। পৌর বিএনপি’র আহবায়ক শাহিনুর ইসলাম শাহিনের উদ্যোগে রমজানের শুরু থেকেই প্রতিদিন প্রায় দুইশ লোকজনের মাঝে প্যাকেট ইফতারি সরবরাহ করে আসছেন। এরই ধারাবাহিকতায় গতকাল দলীয় নেতাকর্মী সহ পৌরসভার বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের উদ্দেশ্যে এই ইফতারির আয়োজন করা হয়। একই ভাবে পৌর বিএনপি’র আহবায়ক শাহিনুর রহমান শাহিনের উদ্যোগে চলোমান করোনা সংকটের শুরু থেকেই উপজেলার বিভিন্ন রাস্তায় জীবানু নাশক স্প্রে বিভিন্ন জামে মসজিদে সাবান ও পথচারীদেরর মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, আহসান হাবীব, মামুনুর রশিদ, রেজাউল করিম, স্থানীয় বিএনপি নেতা ইউনুছ আলী, রেজাউল করিম টুকু, মোবারক হোসেন, যুবনেতা মাহাবুর, ফিরোজ, সাগর, গাজী, কামরুল হাসান, ছাত্রদল নেতা সাইদ, মিলন, কাউসার, বাবু প্রমূখ।

Please follow and like us: