, || - ||

বাগমারার মোড়ে মোড়ে চাঁদাবাজি বন্ধ করলেন ইউএনও

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

নাজিম হাসান,রাজশাহী থেকে:
বাগমারার নবাগত সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরিফ আহম্মেদ দীর্ঘ প্রচেষ্টা ও অভিযান চালিয়ে অবশেষে বাগমারা মোড়ে মোড়ে টোল আদায়ের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধ করতে সক্ষম হয়েছেন। এর আগে তিনি বাগমারার যোগদানের পর পরই উপজেলায় চলমান জেএসসি, এসএসসি ও পিএসসি সহ সবধরনের পাবলিক পরীক্ষায় নকল প্রথা বন্ধ করে অভিভাবক সহ সর্বমহলে ব্যাপক প্রশংসা অর্জন করেন। একই ধারাবাহিকাতায় এবার তিনি বাগমারার বিভিন্ন গুরুত্তপূর্ন সড়কের মোড়ে মোড়ে কথিপয় দুর্বৃত্ত মহলের চাঁদাবাজি বন্ধ করে এলাকার ব্যবসায়ী মহল সহ বিভিন্ন যানবাহন ও পরিবহন মালিকদের ব্যাপক প্রশংসা ও সমর্থন পেয়েছে।

উপজেলা প্রশাসন ও বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ ও যানবাহনের মালিকরা জানান, দীর্ঘদিন ধরে ক্ষমতাশীন দলের ছত্রছায়ায় থেকে কথিপয় দুর্বৃত্ত শ্রেণি ভবানীগঞ্জের ব্র্যাক মোড়, গোডাউন মোড়ে, বাসট্রান্ড, কলেজ মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ন রাস্তার মোড়ে মোড়ে টং ঘর বানিয়ে টোল আদায়ের সিষ্টেমে ভ্যান থেকে শুরু করে ট্রাক বাস, আটো, পিকআপ সহ সকল প্রকার যানবাহনের কাছে থেকে ৫০ থেকে ২০০ টাকা হারে চাঁদা আদায় করে আসছিল। এসব চাঁদাবাজরা দিনে দুপুরে ওই সব স্থানে জোর করে যানবাহন মালিকদের নাজেহাল করে ও শারিরিক লাঞ্চিত করে টাকা আদায় করে আসছিল। এর আগে নন্দনপুর কৃষক সমিতির পরিবহন ট্রাক ভবানীগঞ্জ ব্র্যাক মোড় দিয়ে যাওয়ার পথে চাঁদাবাজরা তাদের গাড়ি আটকিয়ে টাকার দাবীতে শ্রমিকদের মারপিট করে। বিষয়টি সে সময়ের ইউএনও জাকিউল ইসলামকে অভিযোগ দিয়েও কোন কাজ হয় না। এর পর তিনি বদলী হয়ে গেলে ব্র্যাক মোড়ের চাঁদাবাজরা আরো বেপরোয়া হয়ে ওঠে। তারা চাঁদার জন্য যানবাহনও ভাংচুর শুরু করে। এরই মাঝে বাগমারার বদলি হয়ে আসেন নবাগত ইউ্এনও শরিফ আহম্মেদ। তিনি বাগামায় আগমেনর পর অতিষ্ঠ ব্যবসায়ী ও যানবাহন মালিকরা তাকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানালে তিনি তাদেরকে আশ্বস্থ করেন। ইউএনও গত দুই দিন ভবানীগঞ্জের চাঁদাআদায়কারী ওই সব গুরুত্বপূর্ন স্থানে অভিযান শুরু করলে চাঁদাবাজরা পিছু হটে । পরে ইউএনও মোড় গুলোতে গিয়ে ওই সব টংঘর গুলো ভেঙ্গে দেন। স্থানীয়রা জানান, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেকের লোকজনই ওইসব রাস্তার মোড়ে মোড়ে অবৈধ টং ঘর বানিয়ে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছে। তারা জনপ্রিতিনিধি ও ক্ষতাশীন দলের লেলাক হওয়ায় কেউ তাদের এই অন্যায় কাজের প্রতিবাদ করার সাহস পায়নি। এর আগে স্থানীয় ভ্যান চালকদের দাবীর মুখে এমপি এনামুল হক বাগমারার সকল ভ্যান চালকদের মোড় মোড়ে চাঁদা দেওয়া লাগবে না বলে ঘোষনা দেন। পরে এই ঘোষনা কিছু দিন বাস্তবায়ন থাকার পর মেয়রের ইন্ধনে আবারও শুরু হয় ভ্যান থেকে চাঁদাবাজি।

এবারও ভুক্তভোগিরা বলছেন ইউএনও’র এই প্রচেষ্টা ও ঘোষনা কতদিন চলমান থাকবে তা নিয়ে সন্দেহ পোষন করেছেন অনেকেই। এ দিকে ইউএনও’র এই জনকল্যান মূখী উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন ভবানীগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী ও ইপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু তালেব সহ সকল ব্যবসায়ী ও বিভিন্ন যানবাহনের মালিক ও শ্রমিক।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ দৃঢ়তার সাথে বলেন, আমি থাকাকালীন এই চাঁদাবাজদের আর বসতে দেওয়া হবে না। এ ভাবে চাঁদা আদায় সম্পূর্ন রুপে বেআইনী। তারা আবারও চাঁদা আদায়ের পায়তারা শুরু করলে প্রয়োজনে ভ্রাম্যমান আদালতে বসিয়ে কঠোর শস্তি প্রদান করা হবে।

Please follow and like us: