, || - ||

বাগমারায় আইজিএ প্রশিক্ষণার্থীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

রাজশাহীর বাগমারা উপছেলায় মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ (আইজিএ) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ৩ মাস মেয়াদী ৭ম ব্যাচের টেলরিং ও ব্লক বাটিক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও চেক বিতরণ করা হয়। গতকাল বুধবার এ উপলক্ষে উপজেলা পরিষদের পুরাতন হলরুমে মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম.ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষাণার্থীদের মাঝে সনদপত্র ও চেক বিতরণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,টেইলারিং প্রশিক্ষক নাজহাত সুলতানা, ব্লকবাটিক প্রশিক্ষক রবিউল ইসলাম, মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী বিরেন্দ্রনাথ সাহা প্রমুখ। উল্লেখ্য,টেলারিং এ ২৫ জন এবং ব্লববাটিক এ ২৫ জন মোট ৫০ জনের মাঝে ৬ হাজার করে ৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

Please follow and like us: