, || - ||

বাগমারায় এমপি এনামুলের খাদ্য সহায়তা পেল আরো দুই ইউনিয়নের অসহায়েরা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির পক্ষ থেকে বাসুপাড়া এবং আউচপাড়া ইউনিয়নের অসহায় ব্যক্তিদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি করোনা সংকট মোকাবেলায় উপজেলার এই সব ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে যাদের বাড়িতে খাদ্য সমস্যা রয়েছে তাদের বাড়িতে কন্ট্রোল রুমের সদস্যরা ইউনিয়ন আ’লীগের সহযোগিতায় খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে খাদ্য সংকট মোকাবেলায় এমপির পক্ষ থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের দলীয় কার্যালয়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
এই কন্ট্রোল রুমের মাধ্যমে উপজেলা জুড়ে খাদ্য সংকটে রয়েছেন এমন ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে দেয়া হচ্ছে চাউল এবং সাবান। কন্ট্রোল রুমের সদস্যরা মিলে এমপি এনামুল হকের পক্ষ থেকে এই খাদ্য সহায়তা বিতরণ করছেন। কন্ট্রোল রুমে দায়িত্ব পালন করছেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক, সাংসদের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান। করোনা সংকট সমাধান না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত রাখা হবে বলেন জানান এমপি এনামুল হক। সেই সাথে সরকারের সকল নির্দেশনা সঠিক ভাবে পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Please follow and like us: