, || - ||

বাগমারায় এমপি এনামুলের সহায়তায় বাসুপাড়ায় ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এর সহায়তায় বাসুপাড়া ইউনিয়নের ৩৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টায় বাসুপাড়া ইউনিয়নের জোতিনগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরনের আয়োজন করা হয়। করোনা সংকট মোকাবেলায় বাসুপাড়া ইউনিয়নের ৮ এবং ৯ নং ওয়ার্ডের গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাউল এবং সাবান বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক, সাংসদের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান, বাসুপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারীক, হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম, ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি রতন কুমার, সাধারণ সম্পাদক ইনতাজ আলী, ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

Please follow and like us: