রাজশাহীর বাগমারায় খাল থেকে অজ্ঞাত পরিচয় (৬০) এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার মাড়িয়া ইউনিয়নের দাসপাড়া খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান,গতকাল বুধবার দুপুরে উপজেলার অনন্তপাড়া গ্রামের কয়েকজন ছেলে দাসপাড়া খালে মাছ ধরতে যায়।এবং দাসপাড়া এলাকার খালে কচুরিপানার ভেতরে ডুবে থাকা এক নারীর অর্ধগলিত লাশ দেখতে পায়। এ সময় তারা ভয় পেয়ে চিৎকার করতে করতে বাড়িতে ফিরে এসে তাদের অভিভাবকদের জানায়। এবং তারা চেয়ারম্যান আসকান আলীকে জানান। পরে চেয়ারম্যান বিষয়টি থানা পুলিশকে জানালে বিকালে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নারীর অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে লাশটি কচুরিপানার ভেতর থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এবং নারীকে সনাক্ত করা যায়নি। তবে কেউ হত্যা করে লাশটি কচুরিপানার ভিতর ডুবে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশের মাথার নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। খালের পাশ থেকে ওই নারীর ফেলে রাখা একটি গোলাপি রংয়ের ওড়না পুলিশ জব্দ করেছে। ওসি আরও জানান,লাশটি সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং মৃত্যুর রহস্য এবং তার পরিচয় উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।#
, || - ||
বাগমারায় খালে মিলল অজ্ঞাত পরিচয় নারীর অর্ধগলিত লাশ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: