রাজশাহীর বাগমারা উপজেলায় গরু বোঝাই ইঞ্জিন চালিত শ্যালো (্িষ্টয়ারিং) গাড়ি উল্টে মিষ্টার (৪৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা আরো পাঁচজন ব্যবসায়ী আহত হয়েছে। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছে। আহতদের মধ্যে ময়েন উদ্দীন ও নুর মোহাম্মাদের অবস্থা আশংক জনক। নিহত ও আহতদের বাড়ি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বালানগর গ্রামে। পরে খবর পেয়ে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বালানগর গ্রামের ময়েন উদ্দীন, মিষ্টার রহমান, নুর মোহাম্মাদসহ বেশ কিছু গরু ব্যবসায়ী গতকাল শুক্রবার (১৯ জৃন) বেলা সাড়ে ১২ টার দিকে ইঞ্জিন চালিত শ্যালো গাড়ি বোঝাই গরু নিয়ে উপজেলার তাহেরপুর হাটে যাওয়ার জন্য নিজ গ্রামে থেকে রওয়ানা দেয়। গরু বোঝাই ইঞ্জিন চালিত শ্যালো গাড়িটি একই ইউনিয়নের গোপালপুর আলিম মাদ্রাসার সামনের রাস্তায় ইট বোঝাই টলি গাড়িকে সাইট দিয়ে গিয়ে গরু বোঝাই গাড়িটি উল্টে যায়। গাড়িটি উল্টার সাথে সাথে গরু ব্যবসায়ী মিষ্টার ঘটনাস্থলে মারা যায়। এলাকার লোকজন দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে । আহতদের মধ্যে ময়েন উদ্দীন ও নুর মোহাম্মাদের অবস্থা আশংক বলে কর্তব্যরত চিকিৎসক জানান। হাসপাতালে চিকিৎসাধীন আহত গরু ব্যবসায়ী ময়েন ্উদ্দীন বলেন, ইট বোঝাই টলিকে সাইট দিতে গিয়ে আমাদের গাড়িটির চাকা সামান্য কাঁচা মাটিতে গেলে তা বসে যায় এবং গরুসহ গাড়িটি উল্টে যায়। গাড়িটি ্উল্টার বিষয়টি লক্ষ করতে পেরেছি। এর পর আর কি হয়েছে তা তিনি জানতে পারেন বিলে জানান। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশের একটি দলকে পাঠানো হয়েছে। তারা ঘটনাস্থল থেকে ফিরে আসার পর আইনগত ব্যবস্থা নেয়া বলে তিনি জানান।#
, || - ||
বাগমারায় গরু বোঝাই শ্যালো গাড়ি উল্টে নিহত ১,আহত ৫
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: