রাজশাহীর বাগমারায় অগ্নিকান্ডে চার কৃষকের পানবরজ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলার যোগিপাড়া ইউনিয়নের নাগপাড়া গ্রামের কৃষক চার ভাইয়ের পানবরজে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কৃষক চার ভাইয়েরা হলেন ওই গ্রামের লুৎফর রহমান, আব্দুল জব্বার, বেলাল উদ্দিন এবং নূরুল ইসলাম। ঘটনার সময় চার ভাই বাড়িতে সাংসারিক কাজ করছিলেন। এরপর তারা সংবাদ পান তাদের পানবরজে আগুন লেগেছে। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পান দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। বাগামার ফায়ার সার্ভিসের ষ্টোশন মাষ্টার ইব্রাহীম হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা সেখানে দ্রুত গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হয়। তবে অগ্নিকান্ডের কারন জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে পরে জানা যাবে। যোগিপাড়া ইউপি চেয়ারম্যান কালাম হোসেন জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সরকারি ভাবে ক্ষতিগ্রস্থ পরিবারকে সাহায্য করার চেষ্টা করা হবে।#
, || - ||
বাগমারায় চার কৃষকের পানবরজে অগ্নিকান্ড
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: