, || - ||

বাগমারায় ডাক্তার ও সিএইচসিপি’র মাঝে পিপিই বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

দেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় গতকাল মঙ্গলবার বেলা ১১ টার সময় রাজশাহীর বাগমারার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের মাঝে এন ৯৫ মাস্ক, হ্যান্ড গ্লোভস এবং পিপিই বিতরণ করেন বাগমারার সংসদ সদস্য ইঞ্জি এনামুল হক। বিতরন অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোন ব্যক্তি করোনায় আক্রান্ত হলে সে যেন বিনা চিকিৎসায় মারা না যায় সেটা ডাক্তারর হিসাবে আপনাদের নিশ্চিত করতে করতে হবে। যেহেতু চিকিৎকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা তৃণমূলের রোগীদের সেবা দিয়ে থাকেন তাই তাদেরও করোনায় আক্রান্তের ঝুঁকি রয়েছে। সে কারনে তাদের কেউ এই সুরক্ষা সামগ্রী প্রদান করা হচ্ছে। ।ম্ঙ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সহ ৩৮টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের মাঝে ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ থেকে ৩ শত পিচ পিপিই প্রদান করা হয়েছে। চাহিদা অনুযায়ী ব্যক্তিগত পক্ষ থেকে আরোা পিপিই সরবরাহ করা হবে বলেও আশ্বাস প্রদান করেন তিনি। এসময় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ গোলাম রাব্বানীর এবং পরিচালনা করেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল।

Please follow and like us: