, || - ||

বাগমারায় দি হাঙ্গার প্রজেক্টের প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

শান্তি সম্প্রতি রক্ষায় বাগমারায় দি হাঙ্গার প্রজেক্ট পিচ এ্যামবাসেডরর গ্রুপের(পিএফজি) এর উদ্যোগে ও ভবানীগঞ্জ প্রফেসর পাড়া সবুজ সংঘ স্পোটিং ক্লাবের উদ্যোগে প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রফেসর পাড়ায় এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা জাতীয় পাটির সভাপতি ব্যবসায়ী আবু তালেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুর রাজ্জাক ও সবুজ সংঘ স্পোটিং ক্লাবের সভাপতি ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সহকারি অধ্যাপক আসতানুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুনছুর রহমান, নুরুল ইসলাম, আবু বাক্কার, সাইদুর রহমান, ক্লাব সদস্য নাদিরুজ্জামান মিলন, পিচ এ্যামবাসেডর আব্দুল মজিদ, মাহফুজুর রহমান প্রিন্স, ক্লাব সদস্য মামুনুর রশিদ, আজাহার আলী, শাহাদৎ হোসেন, মুকুল দেওয়ান, সুইট আলী, ফায়সাল, আমিনুলল ইসলাম জনি, লিটন ইসলাম, আব্দুর রাজ্জাক, রাকিব, নাহিদ(বড়), নাহিদ (ছোট), রনক, মহন, উৎপল। মাঠ পরিচালনা করেন সাবেক সেনা সদস্য শাহাদৎ হোসেন। খেলায় রেফরির দায়িত্ব পালন করেন শাখাওয়াত হোসেন ও দুলাল হোসেন।

Please follow and like us: