দি হাঙ্গার প্রজেক্ট বাগমারার পিচ এ্যামবাসেডর গ্রুপ(পিএফজি)’র উদ্যোগে বাগমারার চার হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার দুই শতাধিক শিশুদের মাঝে সিদ্ধ ডিম ও কলা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দি হাঙ্গার প্রজেক্ট বাগমারা উপজেলা কো-অর্ডিনেটর মাহফুজুর রহমান প্রিন্সের নেতৃত্বে পিএফজি সদস্যরা ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লার হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিশুদের বিকেলের নাস্তা ডিম ও কলা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক উপধ্যাক্ষ আলহাজ্ব আব্দুস সোবহান, ভবানীগঞ্জ পৌর আওয়ামীলীগেরর সাধারন সম্পাদক আব্দুল জলিল, বাগমারা প্রেসক্লাবের সভাপতি ও পিএফজি মেম্বার ইউসুফ আলী সরকার, চাঁনপাড়া হাফেজিয়া মাদ্রাসার সভাপতি আব্দুল হান্নান, মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মনিরুজ্জামান, পিএফজি মেম্বার ও ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, যুবলীগ নেতা মিঠু, সাংবাদিক আব্দুল মতিন ও পুলিশ সদস্য ফরিদুল ইসলাম। এর পর পিএফজি মেম্বাররা একই ভাবে তক্তপাড়া, উত্তর একডালা ও শিবজাইট হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিশুদের মাঝেও নাস্তা(কলা-ডিম) বিতরণ করেন। শেষে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
, || - ||
বাগমারায় দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে এতিমদের মাঝে খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: