চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দেশনা অমান্য করে রাজশাহীর বাগমারা উপজেলায় ইজারাদারেরা সিন্ডিকেটের মাধ্যমে হাট বসিয়ে ব্যাপকহারে খাজনা আদায়ের অভিযোগে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় খবর প্রকাশিত হওয়ায় আবারো তাহেরপুর ও ভবানীগঞ্জ পৌরসভা হাট বন্ধ করে দিল বাগমারা উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রে শরিফ আহম্মেদ অভিযান চালিয়ে ভবানীগঞ্জ হাট বন্ধ করে দেন। অপরদিকে,বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় নভেল করোনা ভাইরাসে সরকারী নিষেধাক্কা অমান্য করে হাট বসার পর এলাকার লোকজন উপজেলা প্রশাসনকে অবহিত করলে এরপর প্রশাসনের পক্ষ থেকে পুলিশ বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থা নেয়। এবং সকাল থেকে পৌরসভার বিভিন্ন হাটে লোকজনেরা জমাট হতে শুরু করলে পুলিশ গিয়ে হাট বন্ধ করে দেন। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ছিল ভবানীগঞ্জের সপ্তাহিক হাটবার। ভোর থেকেই এই হাটের লোক সমাগম বেড়ে যায়। বেলা আটটার দিকে হাটে লোক সমাগম ব্যাপক আকার ধারন করে। এ সময় লোকজন করোনা সতর্কতা উপেক্ষা করে এক জায়গায় জটলা সুষ্টি করে কেনা বেচা শুরু করলে বাগমারা থানার পুলিশ লোকজনকে বুঝিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানালেও হাটের ক্রেতা বিক্রেতারা তা উপেক্ষা করে চলে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি দ্রুত বাজারে বেরিয়ে পড়েন এবং মৃদু লাঠি চার্জের মাধ্যমে লোকজনকে ছত্রভঙ্গ করে দেন। হাটের ইজারাদার রহিদুল ইসলাম জানান, আমরা সরকারি নির্দেশনা অনুসরন করে কিছু সময় হাটটি চালু রেখে তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যাতে সামাজিক দূরত্ব ও করোনার অন্যান্য সতর্কতা যথাযত ভাবে পালন করা যায়। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানান, ওষধ ও শাক সবজি সহ নিত্যপন্যের দোকান সীমিত পরিসরে খোলা রাখা যাবে। তবে সামাজিক দূরত্ব বজায় ও এক জায়গায় বেশি লোকজন জড়ো না হয়ে কোন জটলা সৃষ্টি না করে সেখানে কেনা বেচা করতে হবে।
, || - ||
বাগমারায় দুইটি হাট বন্ধ করে দিল উপজেলা প্রশাসন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: