বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের তাহির একাডালা গ্রামের পান ব্যবসায়ী ইনতাজ আলীর বাড়িতে গতকাল বুধবার মধ্যরাতে পূর্ব শত্রুতার জের ধরে অগ্নিকান্ডের ঘটনায় দুইটি বসত ঘর সহ ঘরের বিভিন্ন আসবাবপত্র ও কৃষিপন্য সহ প্রায় দুইলক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। ঘটনার সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা গিয়ে দেড় ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বাড়ির মালিক এনতাজ আলী একই গ্রামের প্রতিপক্ষ দুলাল মন্ডল(৪২), তার বড় ভাই সোহাগ মন্ডল((৪৫), ভাতিজা বেলাল মন্ডল(৩০) ও প্রতিবেশি অমল চন্দ্র ওরফে খেলু(২৮) কে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে থানারর অফিসার ইনচার্জ(ওসি) আতাউর রহমান জানান, অভিযোগের আলোকে তদন্ত শুরু করা হয়েছে। প্রমান সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us: