সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় ও পিচ ফ্যাসিলেটেটর গ্রুপ(পিএফজি) বাগমারার উদ্যোগে বুধবার সকালে উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তনে পৌরসভার উন্নয়ন ও নাগরিক ভাবনা বিষয়ক এক মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাগমারার কো-অর্ডিনেটর সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বাগমারা পিএফজির উপদেষ্টা আবু তালেব প্রাং ও দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহী জেলা ফ্যাসিলিটেটর আল আমীন মিয়া। এ সময় বক্তব্য রাখেন পিএফজি মেম্বার আলতাফ হোসেন।এসময় উপস্থিত ছিলেন, পিএফজি মেম্বার আব্দুস সামাদ, প্রভাষক মেজবুউল হক দুলু, খলিলুৃর রহমান, সোমা খাতুন, হাসিনা বানু, হীরা খাতুন, নরশাদ, আহসান হাবিব,ছাত্রলীগ নেতা নাদিরুজ্জামান মিলন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন পিএফজির মেম্বার আব্দুল মজিদ।
, || - ||
বাগমারায় পিএফজি’র মতবিনিময় ও শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: